1. admin@dailyjamunasongbad.com : admin :
নোয়াখালী বিভাগের দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন ও বর্ণাঢ্য র‌্যালি - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

নোয়াখালী বিভাগের দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন ও বর্ণাঢ্য র‌্যালি

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বসুরহাট হাসপাতাল রোডের মেট্রো টাওয়ার চত্বর থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বসুরহাট জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ ফখরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন,
“আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানকে গোয়েন্দা বিভাগ, ডিজিএফআই ও এনএসআই-এর মাধ্যমে স্পষ্টভাবে জানাতে চাই— অতি দ্রুত নোয়াখালীকে বিভাগ ঘোষণা করতে হবে। নোয়াখালী বিভাগ আমাদের প্রাণের দাবি। কোন টালবাহানা চলবে না; বিভাগ ঘোষণা না হলে সবকিছু অচল করে দেওয়া হবে।”

তিনি আরও বলেন,
“নোয়াখালী বিভাগ নিয়ে কোনো ছুদুর বুদুর করা চলবে না। দেশের রেমিট্যান্সের প্রায় অর্ধেক আসে নোয়াখালীর প্রবাসীদের কাছ থেকে। তাই এই অঞ্চলের মানুষের ন্যায্য দাবিকে উপেক্ষা করা অন্যায়।”

এ জাতীয় আরও খবর