1. admin@dailyjamunasongbad.com : admin :
বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫

মোঃ সুলতান মাহমুদ স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে বেঞ্চে বসা নিয়ে তর্কের জেরে মাদ্রাসার ৯ম শ্রেণীর এক শিক্ষার্থী কর্তৃক পাঁচ শিক্ষার্থীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে গুরুত আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন – ওই মাদরাসার দশম শ্রেণীর ছাত্র মো. নাজিম উদ্দিন, মো. রিফাত, মো.রাশিদুল, মো. মুহি উদ্দিন, মো. লিয়ন ও মো. রিফাত-২।
অভিযুক্ত শিক্ষার্থী একই মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র উপজেলার সাতখামাইর গ্রামের মো. শাজাহান ভূইয়ার ছেলে মো. সিয়াম হাসান (১৫)।
গুরুতর আহত নাজিম,রিফাত ও মহি উদ্দিনকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে।
মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বুধবার নবম ও দশম শ্রেণীর পরীক্ষা চলাকালে হলে বাসা নিয়ে অভিযুক্ত সিয়ামের সাথে দশম শ্রেণীর ছাত্রদের কথা কাটাকাটি হয়। সেদিন পরীক্ষা শেষে উপস্থিত শিক্ষকগন তাদের মধ্যে সমঝোতা করে দেন। এরপর ছাত্ররা যে যার মতো চলে যায়। বৃহস্পতিবারের পরীক্ষা শেষে দশম শ্রেণীর ছাত্ররা বেব হয়ে এতিম খানার পেছনে যাওয়া মাত্রই সিয়াম অতর্কিত ভাবে ছাত্রদের উপর ছুড়ি নিয়ে হামলা চালায়। এতে ওই ৫ ছাত্র আহত হয়। পরে ছাত্র ও শিক্ষকগন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গুরুত্বর আহত তিনজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতদের মধ্যে রিফাত হোসেন নামের একজন বলেন, বুধবার মাদ্রাসায় পরিক্ষা চলছিল। এ সময় বেঞ্চে বসা নিয়ে মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র সিয়ামের সঙ্গে মহিনের কথা কাটাকাটি হয়। এর জেরে বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বের হওয়ার পরপরই সিরাম তার প্যান্টের পকেটে থাকা ধারালো ছুরি বের করে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। এসময় যাঁরা এগিয়ে আসেন তাদের সবাইকে ছুরিকাঘাত করে সে। এতে ৫জন আহত হয়েছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে আহতদের ছাত্রদের খোঁজ খবর নিতে যাই। মাদ্রাসার গভর্নিং বডির সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নাসরিন জামান বলেন, আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়।তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজনের মাথায় ও অপর একজনের বুকের আঘাত মারাত্মক। ধারালো অস্ত্রের আঘাতে আঘাত রয়েছে। আমরা তাদেরকে সদরে রেফার্ড করেছি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক সাংবাদিক কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত শিক্ষার্থীকে আটকের চেষ্টা চলছে। মাদ্রাসা কর্তৃপক্ষ ও আহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত করে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর