1. admin@dailyjamunasongbad.com : admin :
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কোম্পানীগঞ্জে জামায়াতের সংবাদ সম্মেলন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কোম্পানীগঞ্জে জামায়াতের সংবাদ সম্মেলন

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরলেংটা ঘাটের ইজারা ইস্যুকে কেন্দ্র করে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে “বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ” প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় কোম্পানীগঞ্জ জামায়াতে ইসলামী এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন—বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান এবং চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমীর আইয়ুব আলী।

বক্তারা অভিযোগ করে বলেন, চরলেংটা ঘাটের ইজারা ইস্যুকে ঘিরে কিছু গণমাধ্যমে দলটির নাম জড়িয়ে “সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যমূলক ও তথ্যভিত্তিহীন” সংবাদ প্রকাশ করা হয়েছে। তারা এ ধরনের সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাইয়ের অনুরোধ জানান।

বক্তারা ভবিষ্যতে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর