1. admin@dailyjamunasongbad.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু। - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু।

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ১০ ডিসেম্বর (শনিবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি এবং তথ্য অধিকার শীর্ষক বিষয়ের উপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির আয়োজনে আজ সকাল ৯.০০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২-এর কম্পিউটার ল্যাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, দেশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দেশ প্রেমিক দক্ষ মানবসম্পদ তৈরির জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সুদক্ষ কর্মী ও সাংগঠনিক লক্ষ্য অর্জনে কর্মী প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই।প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিনিয়র সহকারী পরিচালক জনাব রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আই-কিউ এসি-এর অতিরিক্ত পরিচালক(ভারপ্রাপ্ত) জনাব বিজন কুমার।

এ জাতীয় আরও খবর