1. admin@dailyjamunasongbad.com : admin :
রহনপুরে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রহনপুরে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

মাদকমুক্ত ও পতিতাবৃত্তি মুক্ত এলাকা চাই এই স্লোগানকে সামনে রেখে এলাকায় মাদকদ্রব্য বিক্রয় ও পতিতালয় পরিচালনাকারী সুন্দরীকে উচ্ছেদ ও আইনী শাস্তির দাবীতে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী।চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড দিঘীপাড়া মহল্লায় পতিতা পরিচালনাকারী সুন্দরীর বাড়িতে দীর্ঘদিন ধরে চলছে মাদক বিক্রয় ও অসামাজিক কাজ চলে আসছে এরই প্রতিবাদে
রবিবার বিকেল ৫ টার সময় রহনপুর পিএম কলেজ মোড়স্থ এলাকায় দিঘীপাড়া, বেগুনবাড়ি, লালকোপরা ও কলেজপাড়ার সচেতন এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম,প্রফেসর মুকুল ও মোস্তাকিম আহমেদ লালচান। যুবদল নেতা মোস্তাফিজুর রহমান সাগর, নজরুল ইসলাম,সাদিকুল ইসলাম মিরু ,আজাহার মোন্না, পরেস কর্মকার,শাামিমসহ স্বানীয় ব্যক্তিবর্গ।
উল্লেখ্য গত ১৭ এপ্রিল সুন্দরীর বোন বেলনা (৩২) তার নিজ বাড়িতে পতিতা পল্লী খুলে বসেছিলো। এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ বলার পরও তা বন্ধ না করায় আগুন দিয়ে তার বাড়ি পুড়িয়ে দেয় এলাকাবাসী।

এ জাতীয় আরও খবর