1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জের নিমগাছীতে সিএনজি থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন। - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জের নিমগাছীতে সিএনজি থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

শ্যামল হালদার, রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পঠিত

সিরাজগঞ্জে রায়গঞ্জের নিমগাছীতে সমিতির অবৈধ শাখা খুলে সিএনজি থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে, সিরাজগঞ্জ জেলা অটোরিক্সা, অটোটেম্পু,সিএনজি মালিক সমিতি ভূঞাগাঁতী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে । ০৩/০১/২৬ তারিখ শনিবার সকাল ১১.৩০ মিনিটে অত্র সমিতির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আব্দুল হাদি লিখিত বক্তব্য পাঠ করেন। আরো বক্তব্য রাখেন সভাপতি প্রবীণ কুমার গুণ (লিটন)। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এরশাদ আলী আকন্দ,যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন,দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি আব্দুর রহমান সহ সমিতির সদস্যবৃন্দ। লিখিত বক্তব্যে বক্তারা বলেন, নিমগাছী বাজারে অবৈধভাবে অটোরিকশা, অটোটেম্পু,হিউম্যান হলার মালিক সমিতি শাখা খুলে আলী আশরাফ,রফিকুল ইসলাম, কাউয়ুম সেখ,রেজাউল সেখ,আব্দুল আলিমের নেতৃত্বে নিমগাছী বাজারে প্রতি সিএনজি থেকে মাসে ৩০০ টাকা ও প্রতিদিন রশিদের মাধ্যমে ৩০ টাকা চাঁদা আদায় করছে। সিরাজগঞ্জ জেলা অটোরিক্সা, অটোটেম্পু, সিএনজি মালিক সমিতির প্রধান কার্যালয় ভূঞাগাঁতী থাকা সত্ত্বেও কিভাবে ৬ কিঃ মিটারের মধ্যে নিমগাছীতে আরেকটি সমিতি শাখার অনুমোদন দেওয়া হল। সংবাদ সম্মেলনে চাঁদা আদায় করার তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করেন। তার সাথে প্রশাসনের প্রতি অবৈধ চাঁদা আদায়ের বন্ধের দাবিও জানানো হয়। চাঁদা আদায় বন্ধ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান বক্তারা।

এ জাতীয় আরও খবর