1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে টপসয়েল কাটায় জরিমানা ও কারাদণ্ড - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে টপসয়েল কাটায় জরিমানা ও কারাদণ্ড

শ্যামল হালদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে টপসয়েল কর্তনের প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ০৭/১২/২৫ রবিবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে চারটি ডাম্প ট্রাকসহ চারজনকে আটক করা হয়। প্রশাসন সূত্র জানা যায়,রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড এবং দুইজনকে জরিমানা প্রদান করা হয়। ইয়াকুব আলী সেখ (২১) ও সিহাব আলী সরকার (২২)-কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া সুমন মোল্লা ও ইমরান হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, “রাতের আঁধারে টপসয়েল কাটার মাধ্যমে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ জাতীয় আরও খবর