1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে পরিবারের প্রতি অভিমানে কিশোরীর আত্মহত্যা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে পরিবারের প্রতি অভিমানে কিশোরীর আত্মহত্যা

শ্যামল হালদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

সিরাজগঞ্জ রায়গঞ্জের পরিবারের অভিমানের জেরে মোছাঃ আদুরি খাতুন (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঝাপড়া কুটিরপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আদুরি খাতুন ঐ এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভাব-অনটনের কারণে সংসারে প্রায়ই মনোমালিন্য ও বকাঝকা চলছিল। এসব ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে একপর্যায়ে অভিমানে আদুরি সবার অগোচরে নিজ বসতঘরের টিনের দরজার ধরনায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে তার বাবা আব্দুল হাই ঘরে প্রবেশ করে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা ধানগড়া ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আদুরিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নীল কমল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে প্রতিবেশীরা বলছে ভিন্ন কথা, তারা জানান আদুরীর পিতার নির্যাতনে মেয়েটি আত্মহত্যা করেছে।

এ জাতীয় আরও খবর