1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে মলমূত্র আর্বজনা ফেলে আর্থিক ক্ষতির চেষ্টা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে মলমূত্র আর্বজনা ফেলে আর্থিক ক্ষতির চেষ্টা

শ্যামল হালদার, রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পঠিত

সিরাজগঞ্জে রায়গঞ্জের ক্ষিরিতলার বাটিকামারী গ্রামের অনিলের প্রায় ১ বিঘা আবাদী পুকুরে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে মলমূত্র আর্বজনা ফেলে আর্থিক ক্ষতির চেষ্টা করা হচ্ছে। গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, দিনেশ ও বিনয় মাহাতোর বাড়ির পিছনে পুকুরটি আর্বজনা ময়লা মলমূত্রে পরিপূর্ণ। পুকুরের মালিক অনিল মাহাতো বলেন, পুকুরে মাছ চাষের জন্য উপযুক্ত করেও আমি চাষ করতে পারছিনা। কারণ হিসাবে উল্লেখ করেন, প্রতিবেশী দিনেশ ও বিনয় মাহাতো বাড়ির মলমূত্র গরুর গোয়ালের ময়লা পুকুরে ফেলে। কয়েক দিন আগে ৭ হাজার টাকার পোনা মাছ দিয়ে আতঙ্কিত আছি যে কোন সময় গ্যাসের সৃষ্টি হয়ে মাছ মারা যেতে পারে। দিনেশ চন্দ্র মাহাতো বলেন, পুকুরে আর্বজনা ফেলতে আমাদের নিষেধ করেনি। তাছাড়া আমিও ঐ পুকুরের অংশীদার আমার জমি বুঝিয়ে দিলে পুকুরে ময়লা ফেলবো না। ততক্ষণে পুকুরের পানি বিষাক্ত হয়ে রঙ পরিবর্তন হচ্ছে এবং দূর্গন্ধ ছড়াচ্ছে। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, মাছ চাষের জন্য উপযুক্ত পানির প্রয়োজন তা না হলে যে কোন সময় মাছ চাষে ব্যাঘাত ঘটে মাছ মারাও যেতে পারে।তাছাড়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুকিপূর্ণ কারণ মল মূত্র জৈবপদার্থ পচে এক ধরনের গ্যাসের সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর