1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে রাস্তায় ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে রাস্তায় ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ

শ্যামল হালদার, রায়গঞ্জ( সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পঠিত

সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউপির ক্ষিরিতলা রেখার মোড় থেকে প্রতাবদিঘী পর্যন্ত রাস্তায় ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ করেছে এক দল যুবক। গত শনিবার ০২/০৮/২৫ তারিখ সকালে এই ব্যতিক্রমী প্রতিবাদের সাথে তারা দাবি করেন রাস্তাটি সংস্কারের। ক্ষিরিতলা রেখার মোড় থেকে খোদ্দাপুর কবরস্থান পর্যন্ত প্রায় ২ কিঃমিঃ কাঁচা কর্দমাক্ত রাস্তা দিয়ে বৃষ্টির দিনে পায়ে হেঁটে যাতায়াত করা খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। গত কয়েক বছর আগে রাস্তায় কর্মসূচির কাজ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। অত্র রাস্তা দিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থানের নিয়মিত কয়েক হাজার লোকজন যাতায়াত করে। ষাটোর্ধ আবু তাহের বলেন, স্বাধীনতার পর এ রাস্তায় কোন উন্নয়ন হয়নি। উন্নয়ন বঞ্চিত প্রতাবদিঘী ও ক্ষিরিতলা এলাকার অধিকাংশ মানুষের আবাদী ফসল বৃষ্টির দিনে হাটবাজারে নেওয়া কষ্টকর হয়। তীব্র প্রতিবাদে চারা লাগানোর সময় হারুন অর রশিদ, আরিফুল ইসলাম, মনিরুজ্জামান, বাবু হোসেন, ইব্রাহিম সহ উপস্থিত জনগণ আক্ষেপ করে বলেন, যে রাস্তা দিয়ে চলাচল করা যায় না, সেটা রাস্তা না ক্ষেত তাই ধানের চারা লাগাচ্ছি। ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন জানান, আশয়ণ-২ প্রকল্পের সংযোগ সড়কের জন্য উক্ত রাস্তাটির আবেদন করা হয়েছে। রাস্তাটি রায়গঞ্জ উপজেলার এলজিইডির আইডি ভুক্ত।

এ জাতীয় আরও খবর