1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে সাড়ে ৬ লাখ টাকা নিয়ে বিকাশ কর্মী নিখোঁজ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে সাড়ে ৬ লাখ টাকা নিয়ে বিকাশ কর্মী নিখোঁজ

শ্যামল হালদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাড়ে ৬ লাখ টাকা টাকা নিয়ে অফিসে ফেরার পথে নাজমুল হাসান রুবেল নামে এক বিকাশ কর্মী নিখোঁজ হয়েছে। তথ্য সূত্রে জানা যায়, নিখোঁজ বিকাশ কর্মী নাজমুল হাসান রুবেল তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুরধাম গ্রামের নজরুল ইসলামের ছেলে। নিখোঁজ রুবেল রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিএসও পদে কর্মরত ছিলেন। প্রতিদিনের মত গতকাল (২৪ আগস্ট রবিবার) সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় অফিসে ফেরার কথা ছিল তার। রাত ৮ পর্যন্ত অফিসের যোগাযোগ ছিল তারপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তার সহকর্মীগণ তাকে নানা জায়গায় খোঁজাখুজি করে তার সন্ধান না পেয়ে রাত আনুমানিক ১২ টার দিকে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। ভূইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস সুত্রে জানা যায়, নিখোঁজ কালীন সময়ে তার কাছে নগদ ২ লাখ ও মোবাইলে লিকুইড ৪ লাখ ৬৫ টাকা একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন ছিল। সোমবার (২৫ আগষ্ট) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের দক্ষিণ পাশের রাস্তার বাগানে স্থানীয়রা একটি মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার ব্যবহত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করে। এ বিষয়ে ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা শ্যামা প্রসাদ জয় জানান,
উদ্ধারকৃত ওই মোটরসাইকেল ও হেলমেট আমাদের সহকর্মী রুবেলের। মোটরসাইকেল ও হেলমেটের সন্ধান পাওয়া গেলেও বিকাশ কর্মী রুবেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম মাসুদ রানা জানান, বিকাশ কর্মী নিখোঁজের বিষয়ে গতকাল রাতেই একটি লিখিত অভিযোগ পেয়েছি।

এ জাতীয় আরও খবর