1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে ৯ টি ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে ৯ টি ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা

শ্যামল হালদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গত শনিবার দিনব্যাপী পরিচালিত অভিযানে পরিবেশ আইন লঙ্ঘনের অপরাধে বিভিন্ন ধারায় ৯ টি ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার জরিমানা আদায় করা হয়। রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম। সহযোগিতা করেন রায়গঞ্জ থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের জরিমানাকৃত ইটভাটা গুলো শ্যামনাই এলাকার মেসার্স মুন্নি ব্রিকস ১ লাখ, বাশাইলের মেসার্স বাবলু ব্রিকস ১ লাখ ৬০ হাজার, মোজাফফরপুরের মেসার্স স্টার ব্রিকস ১ লাখ ২০ হাজার, মোজাফফর পুরের মেসার্স নবাব ব্রিকস ৮০ হাজার, রাজাপুরের মেসার্স শিমু অরিন ব্রিকস ৩ লাখ, ভূইয়াগাঁতীর মেসার্স হিরো ব্রিকস ৩ লাখ,সারুটিয়ার মেসার্স এইচ এস ব্রিকস ২ লাখ ৫০ হাজার, নিঝুড়ির মেসার্স আর কে বি ব্রিকস ৩ লাখ সেনগাঁতীর মেসার্স তালুকদার হাইচয়েজ ব্রিকস ২ লাখ টাকা মোট ১৮ লাখ ১০ হাজার টাকা৷। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে এসব জরিমানা আরোপ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
শ্যামল কুমার হালদার
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি
তারিখঃ ২৭/১২/২৫

এ জাতীয় আরও খবর