1. admin@dailyjamunasongbad.com : admin :
লালমনিরহাটের আদিতমারীতে ‎ জমি নিয়ে মারামারি আহত-৩ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

লালমনিরহাটের আদিতমারীতে ‎ জমি নিয়ে মারামারি আহত-৩

খাজা রাশেদ,লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে মারামারিতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় আদিতমারী থানায় তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

‎অভিযোগ সুত্রে জানা যায়, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সারপুকুর মুন্সির বাজার এলাকার মৃত আজকার আলীর ছেলে শমসের আলী (৬০) এর সাথে একই এলাকা প্রতিবেশী রিয়াজুল ইসলাম (৩৭), রফিকুল ইসলাম ভেজাল (৩৩), কিনা মামুদ (৬০) জায়গা জমি নিয়ে বিরোধ চলছিলো। এর জের ধরে (১২ অক্টোবর) বেলা আড়াইটায় রিয়াজুল ইসলাম গংরা ধারালো কুড়াল, বাঁশের লাঠি নিয়ে শমসের আলীর ভোগ দখলীয় দোকান ঘর সংলগ্ন বসতবাড়ী জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। ওই সময় দোকান ঘর বসতবাড়ী দখল করতে না পেরে হামলা চালিয়ে ভাংচুর করে প্রায় ৮৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।

‎এতে বাঁধা দিতে গিয়ে শমসের আলী ও তার স্ত্রী মর্জিনা বেগম এবং ছেলে মোজাম্মেল মোজা মারাত্মক গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। এমনকি বুকে, মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতারী মারপিটের আঘাতে ছেলা ফোলা জখম সৃষ্টি হয়। হামলকারীরা ওই সময় ব্যবসার ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেন। এছাড়াও মর্জিনা বেগমের পড়নের কাপড় টানা হেছড়া বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটায়।

‎এ সময় আহতদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যান। পরে আহতদের উদ্ধার করে আদিতমারী হাসপাতালে শমসের আলীকে ভর্তি করা হয়।যার রেজিঃ নং- ৯/৫৬০৩, বেড নং- ৪, ভর্তির তারিখ-১২/১০/২০২৫ খ্রিঃ। ওই সময় শমসের আলীর স্ত্রী ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেন।

‎এ ঘটনায় শমসের আলী বাদী হয়ে
‎রিয়াজুল ইসলাম, রফিকুল ইসলাম ভেজাল ও কিনা মামুদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

‎এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, জমি নিয়ে মারামারির অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর