1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ৪০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আন্তঃ ক্লাব, ক্রীড়া, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফনের সভাপতিত্বে প্রতিযোগিতায় নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাকিয়া আশরাফি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা মাহবুবা আলম ও কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিরাজগঞ্জ জেলা সুপারভাইজার মোঃ গোলজার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার ১৪টি কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর রেবা খাতুন, অন্তরা খাতুন, ইশরাত জাহান বিথী, এবং আবৃত্তি ও গানের শিক্ষকবৃন্দ। এ অনুষ্ঠানে পৌরসভারসহ ১৩ টি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের বাছাইকৃত ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ জাতীয় আরও খবর