1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে নবাগত ইউএনও সাদিয়া আফরিনের যোগদান। - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে নবাগত ইউএনও সাদিয়া আফরিনের যোগদান।

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন সাদিয়া আফরিন। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের বদলীজনিত কারণে এ পদে তিনি স্থলাভিষিক্ত হন।বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে পৌঁছালে ইউএনও সাদিয়া আফরিনকে ফুলেল শুভেচ্ছা জানান শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, বিদায়ী ইউএনও মোঃ তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান প্রমূখ। উল্লেখ্য, ৩৩ তম বিসিএস ক্যাডারের (প্রশাসন) সাদিয়া আফরিন এর আগে বগুড়া জেলার সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দীর্ঘদিন দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বিশেষ করে করোনাকালীন সময়ে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের কুশাহাটা গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধা রিনা বেগমকে (৫৫) যখন গোসল করাতে কেউ রাজি হচ্ছিলেন না, সেই সময়ে এগিয়ে এসে ইউএনও সাদিয়া আফরিন রিনা বেগমকে গোসল করিয়ে দাফন কাজ সম্পন্ন করে মানবিক ইউএনও হিসেবে দেশ-বিদেশে ব্যাপক প্রসংশা অর্জন করেন।

এ জাতীয় আরও খবর