1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে পোরজনায় সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের মানববন্ধন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে পোরজনায় সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে পোরজনা ইউনিয়নের হরিনাথপুর (পাঠার মোর) গ্রামে সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে এলাকাবাসী ও পোরজনা এম এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীসহ আশপাশের ভোগান্তির শিকার এলাকাবাসী অংশ নেন। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, শত বছরের পুরনো রাস্তাটি স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাস্তার দুই পাশে ঘরবাড়ি বানিয়ে জবরদখল করে রেখেছেন।

তাঁরা গ্রামবাসীর অনুরোধ এবং অসুবিধার তোয়াক্কা না করে উল্টো ভয়ভীতি হুমকি-ধমকি দেন।অথচ ওই রাস্তা দিয়ে প্রাথমিক বিদ্যালয়, পোরজনা এম,এন উচ্চ বিদ্যালয়, ভূমি অফিসসহ বিভিন্ন স্থানে প্রতিদিন হাজারো লোক যাতায়াত না করতে পেরে প্রায় ১ কিঃলোঃ ঘুরে যাতায়াত করতে হয়।দখলকারীদের আগ্রাসনে রাস্তাটি বন্ধ হওয়ার উপক্রম হয়ে পরেছে।ফলে এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগহনকারীরা রাস্তাটি দখলমুক্ত করে ব্যবহার উপযোগী করার দাবি জানায়।অন্যথায় আরো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলে জানিয়েছে তারা।

মানববন্ধনে পোরজনা উচ্চ বিদ্যালয়ের রাহুল, আশিক, মুজুম, জোনাকি খাতুন, রোজা, তালজিলা খাতুন বলে, অনেক সময় বাজার গিয়ে ঘুরে বিদ্যালয়ের যাওয়ার সময় ইভটিজিং এর শিকার হতে হয় বিদ্যালয়ের ছাত্রীদের।মানুষের চলাচলের জন্য এ রাস্তাটি খুব দরকার।কয়েকজন অসৎ লোক জনসাধারণের বহুল ব্যবহৃত পুরনো রাস্তাটি জবরদখল করে রেখেছেন।ফলে আমাদের বিদ্যালয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এব্যপারে পোরজনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রুহুল আমিন জানান, ৭২৩৭ দাগে শত বছরের পুরনো রাস্তাটি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারের জন্য উর্ধ্বতন কতৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠানো হয়েছে।আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাস্তাটির বিষয়ে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ জাতীয় আরও খবর