1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে প্রীতি সম্মিলন,ইফতার ও শিল্পী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে প্রীতি সম্মিলন,ইফতার ও শিল্পী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ তরিকুল ইসলাম পলাশ
  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পঠিত

“ও আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানে থেমো না” সলিল চৌধুরীর কালজয়ী এ গানের প্রথম চরণকে প্রতিপাদ্য বিষয় হিসেবে গ্রহণ করে ১৩ মার্চ শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে, ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে, শাহজাদপুর সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এ এ শহীদুল্লাহ্ বাবলুর সভাপতিত্বে ও কাজী শওকত এর সঞ্চালনায় প্রীতি সম্মিলন, ইফতার ও শিল্পী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহজাদপুর সরকারি কলেজ এর সহযোগী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান মিলন, সাহিত্যিক ও সাংবাদিক আতিক সিদ্দিকী, শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ এর সাবেক ভাইস-পিন্সিপাল আব্দুর রফিক, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী,সাংবাদিক আতাউর রহমান পিন্টু, সাংবাদিক ওমর ফারুক,ও সংগীত শিল্পী মোঃ বায়েজিদ হোসেন সহ সামাজিক, সাংস্কৃতিক ও সুধী মহলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ সারাদেশের মধ্যে ৩য় স্থান অর্জন করেন তাসরিফা ইসলাম প্রিয়ন্তী, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ রাজশাহী বিভাগে ১ম স্থান অর্জন করেন গীতশ্রী সরকার প্রথমা,নতুন কুঁড়ি ২০২৫ এ সারাদেশের মধ্যে ৪র্থ স্থান অর্জন করেন ফাহিম খান ওয়ারেসী,নতুন কুঁড়ি ২০২৫ এ রাজশাহী বিভাগের মধ্যে সেরা ৫ম স্থান অর্জন করায় তাদেরকে সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে অভিনন্দন স্বারক প্রদান করা হয়। #

এ জাতীয় আরও খবর