1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে রবীন্দ্র পাঠকেন্দ্রের উদ্যোগে ১৬২ তম রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন। - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে রবীন্দ্র পাঠকেন্দ্রের উদ্যোগে ১৬২ তম রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন।

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে গত শনিবার বিকালে প্রথমবারের মত রবীন্দ্র পাঠকেন্দ্রের আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্র পাঠকেন্দ্রের পরিচালক অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে এবং কবি ও সাংবাদিক জহুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাট্য ব্যক্তিত্ব কাজী শওকত, মাওলানা সাইফুদ্দিন এহিয়া কলেজের সহাকারি অধ্যাপক খলিলুর রহমান, কবি আশরাফ খান, কবি আতিক সিদ্দিকী, করতোয়া কলেজের শিক্ষক সৈয়দা নাসিমা জামান, বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজের শিক্ষক ফারহানা শারমিন প্রমুখ। এদিন আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্তি শিল্পী কোরবান আলী লাভলু, হ্যাপি, কবি এসএম মানিক, বশিরুল হাসান খান, শামীমা সুলতানা, কবি ও সাংবাদিক জেলহক হোসাইন, দিলীপ কুমার,শৈলী, ঈষিকা, অঙ্কিতা প্রমুখ। সবশেষে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন, সৈয়দ আনিসুজ্জামান, সুদীপ্তা দাস কেকা, সুরঞ্জন কুমার প্রমুখ।

এসময় রবীন্দ্র পাঠকেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোঃ শাহ আলম বলেন, সাধারনত সরকারি ভাবে রবীন্দ্র জন্মবার্ষিকী পালন হয়ে থাকলেও ব্যক্তিগত ভাবে বা বেসরকারিভাবে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হয়ে ওঠে না। তবে আমরা যেহেতু রবীন্দ্র পাঠকেন্দ্র নামে একটি পাঠাগার তৈরি করেছি সেহেতু প্রতি বছরই রবীন্দ্র পাঠকেন্দ্রের আয়োজনে রবীন্দ্র জন্মবার্ষিকী পালন করতে চাই। সেইসাথে তিনি আরও জানান, বর্তমান সময়ের স্কুল কলেজ পড়ুয়া যেসমস্ত ছাত্র-ছাত্রীরা পাঠ্যপুস্তকের বাইরেও বই পড়তে চায় তারা বিনামূল্যে রবীন্দ্র পাঠকেন্দ্রে বিভিন্ন ধরনের বই পড়তে পারবে।

এ জাতীয় আরও খবর