1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্যের যোগদান - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্যের যোগদান

আসাদুর রহমান, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্যের যোগদান

রবীন্দ্রবিশ্ববিদ্যাল নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড.এস.এম হাসান তালুকদার যোগদান করেছেন। আজ (২৪ সেপ্টম্বর) সোমবার সকালে কর্মস্থলে যোগদান করেন তিনি। অতপর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদ ও ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে নিহত সকল বীর শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং এক মিনিট নিরবতা পালন করেন।

দ্বিতীয়ত তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), বিভিন্ন বিভাগের চেয়ারম্যান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অফুরন্ত সম্ভাবনা আছে কিন্তু চাহিদা অনুযায়ী সম্পদের পরিমাণ কম, এই সীমিত সম্পদের সুষম ব্যবহারের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।

এলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ স্টেকহোল্ডারগণের সহযোগী ভূমিকা পালন করার প্রত্যাশা ব্যক্ত করেন। অধ্যাপক ড. এস. এম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান প্রক্টরিয়াল বডি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. এস. এম হাসান তালুকদারকে নিয়োগ দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। প্রফেসর ড. এস. এম হাসান তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে ১৯৮০ সালে বিএসএস (সম্মান) ও ১৯৮১ সালে এমএসএস ডিগ্রি লাভ করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ১৯৮৩ সালে এলএলবি, ১৯৮৯ সালে এলএলএম এবং ২০০৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে ড. এস. এম হাসান তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনি মহামান্য সুপ্রিম কোর্টে এ্যাডভোকেট হিসেবেও কাজ করেছেন। তার বিশেষজ্ঞতার ক্ষেত্রসমূহ হলো- প্রশাসনিক আইন, সাংবিধানিক আইন, চুক্তি আইন, শ্রম আইন এবং সম্পত্তি আইন। তিনি আইন বিষয়ক ১৪টি বই ও ৭টি প্রবন্ধ প্রকাশ করেছেন।

জেএস//আর

এ জাতীয় আরও খবর