1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে রাজশাহী রেঞ্জের ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে রাজশাহী রেঞ্জের ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জেলহক হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আলমগীর রহমান। মঙ্গলবার বিকালে পৌর এলাকার রাবিন্দ্র কাচারিবাড়ি মিলনায়তনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে তিনি আরো বলেন, সকল ক্ষেত্রে মানুষ পুলিশের উপর দায় চাপায় আমাদের সকলের নিজ নিজ জায়গা থেকে সঠিক ভাবে নিজেদের কাজ করলে সমাজের কোন হানী হবে না।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশের কার্যক্রম তরান্নিত হয়েছে। এছাড়া যেকোন ঘটনায় সাথে সাথেই তার প্রতিকার করা হচ্ছে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৫ পুলিশ সদস্য হত্যা মামলার অগ্রগতি বিষয়ে তিনি বলেন, এটির সুষ্ঠু তদন্ত করে আসামীদের ধরা হবে। সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামানের সঞ্চলনায় এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল মাহামুদ হিরু সাধারন সম্পাদক আরিফুর জামান আরিফ, উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল মালেক, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম আলী,শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অনিক হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা সহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামের নেতাকর্মীসহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর