1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুস্তাক আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুস্তাক আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৮০ বার পঠিত

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ। শনিবার (১১ মে) রাত ৯টায় শাহজাদপুর প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু। সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান পিন্টু, আবুল কাশেম, সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, মুমীদুজ্জামান জাহান, এম. এ জাফর লিটল, আল আমিন হোসেন, কোরবান আলী লাবলু, আব্দুল কাদের সংগ্রাম, জাকারিয়া মাহমুদ, মির্জা হুমায়ুন প্রমুখ।

মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী মুস্তাক আহমেদ তার দীর্ঘ ৪০ বছরের রাজনীতির ইতিহাস তুলে ধরে বলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিরোধীদের দ্বারা বহুবার জেল-জুলুম সহ্য করতে হয়েছে। কেবলমাত্র মানুষের সেবার মাধ্যম হিসেবে রাজনীতি করার কারনে বহুবার অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। কেবল রাজনীতির জন্য এত জুলুম, এত নির্যাতন, এত বঞ্চনা আর কারো সহ্য করতে হয়নি। অপরদিকে, অন্যান্য বক্তারা নির্বাচনে কালোটাকা এবং ক্ষমতার কুপ্রভাব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, মুস্তাক আহমেদের মত আজন্ম আদর্শবান একজন রাজনৈতিক কর্মী হেরে গেলে আদর্শের রাজনীতির কবর রচনা হবে। রাজনীতিতে আদর্শবানেরা নিরুৎসাহিত হবে।

জেএস//জে

এ জাতীয় আরও খবর