1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুরে সাংবাদিকদের সন্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।। - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুরে সাংবাদিকদের সন্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।।

শাহজাদপুর ( সিরাজগঞ্জ)  সংবাদদাতা  :
  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পঠিত

শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখা। শুক্রবার (১৩ মার্চ) শহরের গ্রান্ড চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে  প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক মিজানুর রহমান। সাংবাদিক মির্জা হুমায়ুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাস্টার আব্দুল মালেক, পৌর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক খালেদ সাইফুল্লাহ,  সাবেক উপজেলা শিবির সভাপতি আব্দুস সবুর, আক্তার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল হালিম,  উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল খালেক। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন,
সাংবাদিক বিমল কুন্ডু, আবুল কাশেম, লাইফ চৌধুরী, আমিনুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, বক্তব্য রাখেন,  রাজিব রাসেল, হাজী তামিম, আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ। উপজেলা জামায়াত আমীর মিজানুর রহমান বলেন, সাংবাদিকগণ জাতীর বিবেক। জাতির ক্লান্তিকালে এই বিবেক যখন নিরব হয় তখন জাতীয় জীবন বিপর্যয় নেমে আসে। তাই সাংবাদিকদের ভয়ভীতি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। সাংবাদিকেরা সত্য প্রকাশ করতে গিয়ে কোন বাঁধা ও হুমকির সম্মুখীন হলে জামায়াত পাশে থাকবে বলেও জানান মিজানুর রহমান।

এ জাতীয় আরও খবর