1. admin@dailyjamunasongbad.com : admin :
শাহজাদপুর থানার ওসির ৭ মাস পার না হতেই বদলি - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শাহজাদপুর থানার ওসির ৭ মাস পার না হতেই বদলি

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১২২ বার পঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসারকে বুধবার দুপুরে আকষ্মাৎ বদলি করে সিরাজগঞ্জ পুলিশ সুপর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে এ বদলি করা হয় বলে জানা গেছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা পুলিশের রুটিন ওয়ার্ক হিসাবে ওসি খায়রুল বাসারকে বদলি করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এছাড়া তার সাথলে ওসি তদন্ত মো: আসলাম আলীকে ভারপ্রাপ্ত ওসি হিসাবে দায়ীত্ব দেওয়া হয়েছে।

মাত্র ৭ মাসের মাথায় তাকে বদলির বিষয়ে একটি সুত্র জানায়, শাহজাদপুর পৌর সদরের আমানত শাহ লুিঙ্গর এজেন্ট লিমনের কাছে থেকে ২০০ পিস লুঙ্গি চাঁদাবাজি করে নেওয়ার অভিযোগে তাকে বদলি করা হয়েছে।

এ বিষয়ে আমানত শাহ লুঙ্গির এজেন্ট লিমন জানান, শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার কিছুদিন আগে তার শো-রুমে ফোর্স পাঠিয়ে ২০০ পিস লুঙ্গি চাঁদা হিসাবে দাবি করে। এতো লুঙ্গি তাঁকে দিতে অস্বীকার করলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ দিয়েছি। হয়তো এ কারণে তার এ বদলি হতে পারে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার এ অভিযোগ অস্বীকার করে বলেন, খুব ছোট্ট একটি বিষয় যা বলার মত না। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করবেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মোঃ আসলাম আলী বলেন, বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা উর্ধ্বতন কতৃপক্ষের বিষয়। এ সম্পর্কে আমার কিছু জানা নেই।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান বলেন, বিষয়টি কিছুক্ষণ আগে শুনেছি। এটা ওই ডিপার্টমেন্টের অভ্যান্তরিণ বিষয়।

এদিকে শাহজাদপুর থানার ওসির অকস্মাৎ বদলির আদেশের বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষ কিছু নিশ্চিত করে না বলায় জনমনে চাঁদাবাজির বিষয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

এ জাতীয় আরও খবর