1. admin@dailyjamunasongbad.com : admin :
৭ বছরের শিশুর মুখ ঝলসানো মৃতদেহ উদ্ধার - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

৭ বছরের শিশুর মুখ ঝলসানো মৃতদেহ উদ্ধার

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২১৯ বার পঠিত

স্টাফ রির্পোটার: পহেলা বৈশাখের দিন নতুন জামা পড়ে সাজুগুজু করে প্রবাসে থাকা বাবাকে ভিডিও কলে দেখিয়েছিল সাত বছর বয়সী জুঁই। সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে সন্ধ্যায় প্রতিবেশী দাদির বাড়িতে যাওয়ার কথা বলে বের হয় শিশুটি। এরপর থেকে আর কোনো খোঁজ ছিল না। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে পার্শ্ববর্তী পাবনার চাটমোহর উপজেলার রামপুর বিলের মধ্যে একটি ভুট্টা ক্ষেতে জুঁই খাতুনের মুখে পোড়া ক্ষতবিক্ষত বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। মুখে ছিল চিহ্ন। জুঁই বড়াইগ্রাম উপজেলার গাড়ফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের মেয়ে ও গাড়ফা আজেদা নূরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার আনুমানিক সকাল ১০ টার দিকে রামপুর বিলের একটি ভুট্টা ক্ষেতে মুখে পোড়া ক্ষতবিক্ষত চিহ্ন, পড়নের প্যান্ট গলায় পেঁচানো অবস্থায় জুঁই খাতুনের বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। প্রতিবেশী শিমুল ইসলাম জানান, স্থানীয় কৃষকেরা শিশুটিকে ভুট্টা ক্ষেতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। এ সময় শিশুটির পড়নে কোন কাপড় ছিলো না। তার মুখমণ্ডল সম্পূর্ণই পোড়া ছিলো। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা এবং মুখ এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, শিশুটির বাড়ি বড়াইগ্রাম উপজেলার হলেও মৃতদেহটি পাওয়া যায় উপজেলার সীমান্তবর্তী চাটমোহর এলাকায়। যার ফলে সংঘটিত অপরাধটির মামলা চাটমোহর থানায় লিপিবদ্ধ হবে। তবে দুর্বৃত্তদের চিহ্নিত ও বিচারের আওতায় আনতে বড়াইগ্রাম থানা পুলিশ যথাযথ দায়িত্ব পালন করবে।

এ জাতীয় আরও খবর