1. admin@dailyjamunasongbad.com : admin :
বাড়ির এক তলায় ,বাজী তৈরির সময়, আচমকা বিস্ফোরণে- একজন শ্রমিক গুরুতর আহত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

বাড়ির এক তলায় ,বাজী তৈরির সময়, আচমকা বিস্ফোরণে- একজন শ্রমিক গুরুতর আহত

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ, রিপোর্টার:
  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

১২ ই অক্টোবর রবিবার, হাওড়ার, রামরাজাতলার অম্বিকা কুন্ডু লেনের, একটি বাড়ির একতলায় বাজী তৈরির সময় ,আচমকা বিস্ফোরণ হলে-‌ গুরুতর জখম এক শ্রমিক। পাশাপাশি ওই বাড়ির একতলায় আগুন লেগে যায়,

আকাশ হেলা (৩২) নামে গুরুতর জখম শ্রমিককে কলকাতায় এসএস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করা হয়, সেখানেই রাত পর্যন্ত চিকিৎসা চলে আকাশের,

শব্দ শুনতে পেয়ে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন, এবং প্রথমে এলাকার বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও, দমকলকে খবর দেওয়া হয়, ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনেন, ঘটনাস্থলে ছুটে যান চ্যাটার্জি হাট থানার পুলিশ। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

জানা যায় , পুজোয় ব্যবহার করার জন্য বিভিন্ন প্রকারের আতশবাজী তৈরি হতো ওই বাড়িটিতে, কোনো বেআইনি বাজী মজুত করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এবং কিভাবে এই বিস্ফোরণ হল তাও খতিয়ে দেখছেন পুলিশ অফিসারেরা।

এলাকার বাসিন্দারা এবং দমকলের ইঞ্জিন সময় মতো যদি আগুন নেভাতে না পারতো, তাহলে হয়তো আরো বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারতো। এরকম একটি ঘটনায় এলাকার বাসিন্দারা হতভাগ হয়ে পড়েন। প্রশাসনের অফিসারেরা বাড়িটি র পুরো অংশ খতিয়ে দেখছেন। ঘটনাস্থলে দমকলের অফিসাররাও উপস্থিত রয়েছেন।

এ জাতীয় আরও খবর