1. admin@dailyjamunasongbad.com : admin :
সোনামসজিদ স্থলবন্দর ট্রাক পার্কিং এ চাঁদাবাজির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

সোনামসজিদ স্থলবন্দর ট্রাক পার্কিং এ চাঁদাবাজির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর কেন্দ্রিক কয়লাবাড়ি ট্রাক পার্কিংয়ে লাল পতাকা টানিয়ে অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে স্হলবন্দর সংশ্লিষ্ট ৪ টি সংগঠন । এসময় এই অবৈধ চাঁদা আদায় বন্ধেরও দাবি জানিয়েছে সংগঠনগুলো । রোববার (২২ জুন) সকাল সাড়ে ১০ টায় সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ মিলনায়তনে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ, সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতি, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় । সংবাদ সম্মেলনে সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতির সভাপতি মো: আলমগীর কবির অভিযোগ করে বলেন, কয়লাবাড়ি ট্রাক পার্কিংয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপ, শিবগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতি ও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন প্রতি ট্রাক থেকে অবৈধভাবে ১৬০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। সংবাদ সম্মেলনে বলা হয়, কয়লাবাড়ি ট্রাক পার্কিংয়ে অবৈধ চাঁদাবাজি বন্ধ না হলে বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব মো: একরামুল হক, সাধারণ সম্পাদক মো: আরিফ উদ্দিন ইতি, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সদস্য তৈইনুর ইসলাম ও সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির আহবায়ক আলহাজ্ব মো: জমির উদ্দিন প্রমুখ ।

এ জাতীয় আরও খবর