
সিরাজগঞ্জে রায়গঞ্জের সলঙ্গার চৌধুরী ঘুঘাট পশ্চিম পাড়া লুৎফর রহমান স্বপনের বাড়ি সংলগ্ন সরকারি রাস্তা কেটে পুকুর খনন করছে। অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে দেখা যায়,নজরুল ইসলাম সরকার তার বাড়ি সংলগ্ন সরকারি রাস্তা কেটে পুকুর করায় ১০ টি পরিবারের যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। ভুক্তভোগী জয়নাল, আফজাল, ছাবিল,হামিদ প্রামানিক জানান, সরকারি রাস্তাটি কেটে পুকুর খনন নিষেধ করলে তারা শুনেনি। এ দিকে ভুক্তভোগীদের চলাচলের রাস্তা বন্ধ হওয়ায় অন্য বাড়ির উঠান দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এ বিষয়ে সুলতান সরকার বাদী হয়ে সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লুৎফর রহমান স্বপন বলেন,এখানে সরকারি রাস্তা ছিল। যদি ১০ টি পরিবার যদি রাস্তা চায় তাহলে স্ট্যাপে স্বাক্ষর করতে হবে। রাস্তাটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। তাছাড়া ১০ টি পরিবারের লোকজন নিয়মিত আমার বাড়ির উঠান দিয়ে যাতায়াত করত। এ বিষয়ে নজরুল ইসলামের সাথে ০১৭১১৮৯৮৮২০০ নাম্বারে যোগাযোগ করা হলে উক্ত নাম্বাটি বন্ধ পাওয়া যায়।ধুবিল ইউনিয়নের অত্র ওয়ার্ডের ইউপি সদস্য বলেন, ঐ রাস্তাটিতে সরকারি কর্মসূচির কাজও করা হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার( ভূমি) খাদিজা খাতুন মুঠোফোনে বলেন,লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।