1. admin@dailyjamunasongbad.com : admin :
গোমস্তাপুরে এক ফার্মেসীকে অর্থদণ্ড  - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

গোমস্তাপুরে এক ফার্মেসীকে অর্থদণ্ড 

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১২৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩ জুন) সকালে রহনপুর পৌরএলাকার কলেজ মোড়ে নুরনবীর ফার্মেসীতে অভিযান চালিয়ে তাকে এ অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী এই অর্থদণ্ড প্রদান করেন। এসময় ওই এলাকার অন্য ফার্মেসীগুলোতে সতর্কমূলক নির্দেশনা প্রদান করা হয়। 

আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঔষুধ তত্তাবধায়কের অভিযানে রহনপুর পৌর এলাকার কলেজে মোড়ের ফার্মেসীগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নুরনবীর ফার্মেসী মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষুধ পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ঔষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর (খ) ধারায় ৪০ (ক) এবং ৪০ (খ) ধারায় সাবস্ত করে তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অন্য ফার্মেসীগুলোতে সতর্ক নির্দেশনা প্রদান করেন।

এ জাতীয় আরও খবর