1. admin@dailyjamunasongbad.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আলি হোসেন,স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন দাশ, সহ সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় এলাকার বিভিন্ন সমস্যা, যেমন – মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিয়ে বন্ধে পদক্ষেপ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও, সভার আলোচ্য বিষয়গুলির মধ্যে রাস্তাঘাটের নিরাপত্তা, যানজট নিরসন, এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার বিষয়টিও ছিল।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং অপরাধ দমনে আরো কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে, বাল্য বিয়ে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও, নারী ও শিশু নির্যাতন বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে আরো তৎপর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর