1. admin@dailyjamunasongbad.com : admin :
- দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধিঃ
  • প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জে মাইনুল ইসলাম হত্যা মামলায় বাবা ও দুই ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। সোমবার (৭ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই জনকে বেকসুর খালাস দেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নর কয়লাবাড়ির সহিমুদ্দীন মণ্ডলের ছেলে মোস্তফা ও তার দুই ছেলে নয়ন আলী (৪২) ও মিলন আলী (২৪)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ২ জুন সন্ধ্যায় কয়লাবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা মাইনুল ইসলাম নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে। মাইনুল ইসলামের বাড়ি কয়লাবাড়ি গ্রামে। পরে তার ছেলে মইনুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানার হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩০ সেপ্টেম্বর শিবগঞ্জ থানার উপপরিদর্শক বরুণ সরকার আদালতে অভিযোগপত্র দাখিল করন। আদালত মামলার সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন

এ জাতীয় আরও খবর