1. admin@dailyjamunasongbad.com : admin :
গাজীপুরের টঙ্গীতে বিদেশী একটি রিভলবার ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

গাজীপুরের টঙ্গীতে বিদেশী একটি রিভলবার ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ

রাহাত শেখ টঙ্গী,গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পঠিত

শনিবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীর শিলমুন এলাকার আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের ভেতরে স্লাবের উপর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এসএম মেহেদী হাসান অভিযান চালিয়ে রিভলবারটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, উদ্ধারকৃত রিভলবারটি বিদেশী নির্মিত এবং এর সঙ্গে ১৫ রাউন্ড গুলি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং কারা বা কোন চক্র অস্ত্রটি সেখানে রেখেছিল তা উদঘাটনের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর