
গত মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫ তারিখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় যা প্রথম পোস্ট করা হয় Rokib Mahmud Apon নামে ফেসবুক আইডি থেকে তারপর বিভিন্ন জায়গায় ভিডিওটি অনেকেই শেয়ার করেন । এরপর চাপাই লাইভ ‘ নামে একটি নিউজ পোর্টালে নিউজ প্রকাশ হয় যেখানে দাবি করা হয় ভিডিওটি সর্বপ্রথম সাংবাদিক সাহিন পোস্ট করে তারপর সাংবাদিক সামিরুল ইসলাম সহ অনেকে । কিন্তু ওই নিউজ এর বক্তব্য এবং সবকিছু ঠিক রেখে সাংবাদিক সামিরুল ইসলাম এর নাম কাটিয়ে চাপাই জনপদ নামে একটি স্থানীয় নিউজ পোর্টালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁপাইনবাবগঞ্জের মূল ধারার সাংবাদিক জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তুহিন এবং জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার জেলা প্রতিনিধি সাহিনের নাম বসিয়ে দেই যার কোন সঠিক তথ্য প্রমাণ নেই, সাংবাদিক তুহিন আইডি থেকে সড়ক দুর্ঘটনার ওই দিনের কোন ভিডিও পোস্ট করা হয়নি । কিন্তু উদ্দেশ্য হাসিলের জন্য চাপাই জনপদ নামে একটি অনলাইন পোর্টালে সাংবাদিক তুহিনের ছবি এবং তার ভাই সাংবাদিক সাহিনের ছবি লাগিয়ে নিউজ প্রকাশ করে যা আইনগত দণ্ডনীয় অপরাধ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় তারা দীর্ঘদিন যাবত এলাকা ও জনগণের স্বার্থে কাজ করে আসছে এসব ভালো কাজে বাধা সৃষ্টির জন্যই কিছু কুচক্রী মহল তাদেরকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । এক বার্তায় সাংবাদিক সাহিন ও তুহিন জানায় ফেক আইডি এবং অনিবন্ধিত নিউজ পোর্টালে অপপ্রচার ছড়ানো হচ্ছে এসব অপপ্রচার দেখে কেউ বিভ্রান্ত হবেন না । সেই সাথে ওই অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।