1. admin@dailyjamunasongbad.com : admin :
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোমস্তাপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোমস্তাপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

এই উপলক্ষে উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির আয়োজনে শুক্রবার(০৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা চত্বর হতে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির( ভারপ্রাপ্ত) আহবায়ক মোয়াজ্জেম হোসেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, ও রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি,মনিরুজ্জামান সোহরাব,বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক ফজলুর রহমান,রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, শামিউল ইসলাম বাবুল, চৌডালা ইউনিয়ন, বিএনপির সভাপতি মুন্তাজ আলী, ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন, ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ,রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম,রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব, ইসমাইল হোসেন, বিএনপি নেতা সাজ্জাদ, বিপ্লব,যুবনেতা,হাসান আলী, জুয়েল,রবিউল ইসলাম, ছাত্রনেতা, মুরসালিন, নাফিস প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে গোমস্তাপুর উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ের লাল ফিতাকেটে উদ্বোধন করেন প্রধান অতিথি গোলাম জাকারিয়া।

এ জাতীয় আরও খবর