1. admin@dailyjamunasongbad.com : admin :
চকরিয়ায় থানার বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চকরিয়ায় থানার বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আলফাজ মামুন নুরী কক্সবাজার প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার পঠিত

কক্সবাজারের চকরিয়ায় থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সকালে ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্পের সামনে এমপি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন এসআই (নিঃ) আবুল খায়ের ও এসআই (নিঃ) মো. সোহরাব সাকিব সঙ্গীয় ফোর্সসহ।

গ্রেফতারকৃতরা হলেন— শাহেনা বেগম (৪৬) ও তার স্বামী জহির আলম। তাদের স্থায়ী ঠিকানা কুতুবদিয়া উপজেলার মধ্যম কৈয়ারবিল ৬নং ওয়ার্ড এলাকায় হলেও বর্তমানে তারা খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাস করছিলেন।

অভিযানে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি কালো ব্যাগ, একটি বাটন ফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবাসহ অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ বলেন,মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা কঠোর অবস্থানে আছি।

এ জাতীয় আরও খবর