1. admin@dailyjamunasongbad.com : admin :
নড়াইলের লোহাগড়ায় দৌলতপুর ঠাকুরবাড়ি রাধাগোবিন্দ মন্দিরের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

নড়াইলের লোহাগড়ায় দৌলতপুর ঠাকুরবাড়ি রাধাগোবিন্দ মন্দিরের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দৌলতপুর ঠাকুরবাড়ি রাধাগোবিন্দ মন্দিরের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমল রঞ্জন সাধুখাঁর সঞ্চালনায় প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (১০ অক্টোবর) সন্ধায় ঢাকার একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা, বিষ্ণুপদ সাহা, অপূর্ব কুমার সাহা, নিতাই কর্মকার ও কমল কৃষ্ণ সাহা প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ঠ ত্রি-বার্ষিক কমিটিতে সভাপতি প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা, সহ-সভাপতি বিষ্ণুপদ সাহা, সহ-সভাপতি মানিক লাল চক্রবর্ত্তী (দাতা সদস্য), সাধারন সম্পদক অপূর্ব কুমার সাহা, যুগ্ম সাধারন সম্পদক প্রবীর কুমার সাহা বাবু, কোষাধ্যক্ষ প্রবীর কুমার সাধুখাঁ, সাংগঠনিক সম্পাদক কমল রঞ্জন সাধুখাঁ, প্রচার সম্পাদক সুনীল কর্মকার, দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার সাহা কাপুড়িয়া, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুব্রত কুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক রবীন্দ্র চন্দ্র দাস, পুজা ব্যবস্থাপনা সম্পাদক বিকাশ চন্দ্র সাহা বাবলু, সমাজসেবা সম্পাদক সঞ্জয় কুমার সাহা, মন্দিরের সেবাইত লক্ষীকান্ত চক্রবর্তী, নির্বাহী সদস্য অনুপ কুমার সাহা কাপুড়িয়া, রতন কুমার সাহা কাপুড়িয়া, সুবোধ রঞ্জন সাধুখাঁ, অরবিন্দু সাহা গুহ, বাবলু সাহা গুহ, সুকুমার সাহা কালু, সঞ্জয় কুমার বিশ্বাস, সুবোধ চন্দ্র শীল, নিখিল চন্দ্র দাস, শ্যামল কুমার রায়, সমর কুমার বিশ্বাস, সঞ্জিব সাধুখাঁ, মদন কুমার সাহা, অরুপ কুমার সাহা মরা, অমর কুমার বিশ্বাস, নিতাই শীল, অসীম কুমার দাস ও পলান কুন্ডুকে নির্বাচিত করা হয়। মন্দিরের অধিকাংশ সদস্য সভায় উপস্থিত ছিলেন। নব গঠিত-কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, সকলের সহযোগিতায় মন্দিরের সার্বিক উন্নয়নে কাজ করবেন।
উল্লেখ্য: মন্দিরটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং পরবর্তিতে ছয় শতাংশ জমির ওপর রেজিস্ট্রিকৃত হয়।

এ জাতীয় আরও খবর