1. admin@dailyjamunasongbad.com : admin :
‎ঝালকাঠি-২আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী শেখ জামালের মতবিনিময় সভা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

‎ঝালকাঠি-২আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী শেখ জামালের মতবিনিময় সভা

নুসরাত জাহান ছবি ‎ঝালকাঠি প্রতিনিধি:
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে মনোনয়ন পাওয়া প্রার্থী শেখ জামাল হোসেন নির্বাচনী কার্যক্রম শুরুর আগে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় শেখ জামাল হোসেন বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা দলবলসহ দেশ ছেড়ে পালিয়েছে। এখন আমাদের সকলের দায়িত্ব দেশ পুনর্গঠন করা। ঝালকাঠিকে আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না। আমরা চাই না কেউ এখানে পেশিশক্তি দেখাক বা ক্ষমতার অপব্যবহার করুক।
‎তিনি আরও বলেন, এবি পার্টি মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও সাম্যের রাজনীতি করে। আমি এই এলাকার জনগণের সেবা ও পরিবর্তনের রাজনীতি করতে চাই। ঈগল মার্কায় ভোট দিয়ে ঝালকাঠিকে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ এলাকায় পরিণত করার সুযোগ দিন।

‎মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা এবি পার্টির নেতা জামাল হোসেন ও রেজাউল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক আব্দুল লতিফ হাওলাদার ও সদস্য সচিব শেখ মিজানুর রহমান এবং ছাত্রপক্ষের নেতা ইয়াছিন সরদার।

‎উল্লেখ্য, গত ১৬ অক্টোবর বেলা সাড়ে ১১টায় রাজধানীর পল্টনের ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে
‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে ১০৯ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এ জাতীয় আরও খবর