1. admin@dailyjamunasongbad.com : admin :
চৌহালীতে বিএনপি'র ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

চৌহালীতে বিএনপি’র ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন

মোঃ ইছাহাক আলী,, এনায়েতপুর চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে চৌহালীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজ শেষে চৌহালী উপজেলার এনায়েতপুরের ভার্সিটি ঘাট থেকে শুরু করে বিভিন্ন জনবহুল স্থান,দোকান পাট, পাড়া-মহল্লায় ও বাড়ি বাড়ি গিয়ে এসব লিফলেট বিতরণ করা হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ _ ৫ আসনের এমপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম এর অনুমতিতে স্থল ইউনিয়নের নেতাকর্মীদের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় নেতাকর্মীরা সাধারণ পথচারী, দোকানদার ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন ভোটারদের সামনে। এছাড়াও গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠার মতো বিষয়গুলো জনসাধারণের মাঝে তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশের মানুষের সেবা করার সুযোগের আহ্বান জানান তারা।
লিফলেট বিতরণের সময় বিএনপির নেতা ও কর্মী গণ বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখা প্রণয়ন করেছেন। এই ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। যেখানে থাকা স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন-সব ক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরছি প্রতিদিনই। এ ধরনের জনসংযোগমূলক কার্যক্রমের মাধ্যমে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষকে জনগণের মধ্যে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলাই আমাদের মূল লক্ষ্য।
এনায়েতপুর থানা বিএনপি সাবেক সদস্য ও ২ নং স্থল ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক মোঃ হারান সরকার, স্থল ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহবায় মোঃ জাকির হোসেন বেপার, এনায়েতপুর থানা শাখার স্বেচ্ছাসেবক দলের
সিনিয়র যুগ্নআহবায়ক স্বেচ্ছাসেবক মোঃ হযরত আলী মোল্লা, থানা বিএনপির সাবেক সদস্য মোঃ আইয়ুব আলী,
ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক মোঃ মান্নান সরকার,
থানা বিএনপির সাবেক সদস্য
মোঃসামসুল হক,এনায়েতপুর থানা ছাত্রদলের যুগ্নআহবায়ক মোঃ হাসমত আলী হাসু প্রমূখ।।

এ জাতীয় আরও খবর