1. admin@dailyjamunasongbad.com : admin :
সিরাজগঞ্জে কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জে কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জেলায় মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠেনর নেতাদের মিলনমেলা।

মানবিক কাজে সারাদেশের পরিচিত মুখ কৃষি চিত্রপুরী রফিকুল ইসলাম মানিক (র.ই মানিক), ফেসবুক আইকন খ্যাত দ্য বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস ও সুখপাখির পরিচালক শেখ রজবসহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যদের উপস্থিতে আলোচনা ও কেক কাটা হয়
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় শহরের নিউ ঢাকা রোডস্থ কালবেলা জেলা প্রতিনিধির কার্যালয়ে দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক এবং প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আব্দুল হামিদ খান হীরার সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন কালবেলার সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস।

এতে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষি চিত্রপুরী নামে মানবিক সংগঠনের প্রধান ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক।

স্টার নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবী পরিষদের যুগ্ম আহ্বায়ক শেখ রজব এবং সদস্য সচিব মামুন বিশ্বাস।

চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে কালবেলাকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাবেক সহসভাপতি এস এম তফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক গাজী এস এইচ ফিরোজী, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জল, দৈনিক যমুনা প্রবাহের নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নাজমুল হাসান, কালবেলার রায়গঞ্জ প্রতিনিধি নুরুল হক নয়ন প্রমুখ।

এ জাতীয় আরও খবর