
সিরাজগঞ্জে রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের ক্ষতিকর রঙ ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরির দায়ে সোনার বাংলা চিপস কারখানাকে অর্থদণ্ড করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়। গত বুধবার বিকালে চিপসে ক্ষতিকারক রঙ ও কেমিক্যাল মিশ্রিণের দায়ে অভিযান পরিচালিত হয়। মানবদেহের জন্য ক্ষতিকর ও ক্যান্সারের ঝুঁকি থাকায় উক্ত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা ও মজুদ থাকা ৯৫ বস্তা চিপস জব্দ করে। অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিকের রঙ মিশিয়ে চিপস উৎপাদনের দায়ে একটি গোডাউন সিলগালা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল সেখ এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের অফিসার আতিকুর রহমান। রায়গঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। সহকারী পরিচালক সোহেল সেখ বলেন,এ কারখানায় নিরাপদ খাদ্য আইনের ব্যতয় খটেছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।