
সিরাজগঞ্জে রায়গঞ্জের ভূঞাগাঁতী বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিনের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন তালুকদারের সঞালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, রাহিদ মান্নান তালুকদার লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম,সাবেক সিনিয়র সহ সভাপতি খায়রুল মাস্টার,তাড়াশ উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল। এ ছাড়া রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দের খন্ড খন্ড মিছিল এসে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা ধানের শীষের ভোট দেওয়ার আহবান করেন। প্রধান অতিথির বক্তৃতায় রাহিদ মান্নন লেলিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এ আসনে দল ধানের শীষ প্রতীক যাকে দিবে তার পক্ষেই কাজ করুন। সভাস্থল ব্যানার ফেস্টুন জাতীয় পতাকায় রঙিন হয়ে উঠে