1. admin@dailyjamunasongbad.com : admin :
আশাশুনিতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

আশাশুনিতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান আশাশুনি প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

“সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কুরআন তেলাওয়াত করেন প্রভাষক জাহিদুল ইসলাম,গীতা পাঠ করেন উত্তম কুমার মন্ডল ও বাইবেল পাঠ করেন ক্রিস্টিনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সমবায় অফিসার সন্ন্যাসী কুমার মন্ডল। সভায় ইউসিসিএ লিমিটেডের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। সহকারী শিক্ষক উত্তম কুমার মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষকণ অফিসার মোমিন আহমেদ,প্রভাষক জাহিদুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির সদস্য সচিব আকবার হোসেন,আইডিয়ালের সুব্রত কুমার বাছাড় প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, সমবায় হলো জনগণের অংশগ্রহণভিত্তিক একটি অর্থনৈতিক আন্দোলন,যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সবশেষে ৯টি সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

এ জাতীয় আরও খবর