1. admin@dailyjamunasongbad.com : admin :
শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা অভিযান: গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার নিয়ে ব্রিফিং। - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা অভিযান: গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার নিয়ে ব্রিফিং।

মোঃসুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি।
  • প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

গাজীপুরে চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় সেনা ক্যাম্পে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল মোঃ লুৎফর রহমান।
তিনি বলেন, “আমরা কোনো ব্যক্তি বা দলের পক্ষে বা বিপক্ষে নই। সেনাবাহিনী সবসময় ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে এবং জনগণের নিরাপত্তার স্বার্থে কাজ করে।”
লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পুলিশ ও র্যাবের সহযোগিতায় শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে তার নিজ বাসার পানির ট্যাংকের ভেতর থেকে গ্রেফতার করা হয়।
একই অভিযানে তার আরও ছয়জন সহযোগীকেও আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি ইলেকট্রিক শক মেশিন, চারটি ওয়াকিটকি সেট, দুটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একটি গোষ্ঠী এই অভিযানকে রাজনৈতিক রঙ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তারা আরও বলেন, সেনাবাহিনী কোনো ব্যক্তি নয়, বরং দেশের শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লুৎফর রহমান আরও জানান, এনামুল হক মোল্লার বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক ডাকাতি, অস্ত্র ও সন্ত্রাসমূলক মামলার রেকর্ড রয়েছে, যেগুলোর কিছুতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।
সংবাদ সম্মেলনের শেষে সেনাবাহিনী জনগণের সহযোগিতার জন্য ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতেও সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়তা করার আহ্বান জানায়। তারা জানান, গাজীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর