1. admin@dailyjamunasongbad.com : admin :
শ্রীপুরে অবৈধ ভাবে বিক্রিত বিএডিসির সার ভর্তি গাড়ী আটক - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শ্রীপুরে অবৈধ ভাবে বিক্রিত বিএডিসির সার ভর্তি গাড়ী আটক

মোঃসুলতান মাহমুদ, স্টাফ রিপোর্ট :
  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে চোরাই পথে পাচারের সময় সরকারি সারবোঝাই একটি পিকআপ আটক করেছে স্থানীয় জনতা।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিজমাওনা গ্রামের মাক্কির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার আফির উদ্দিন ও জসিম উদ্দিনের মাধ্যমে টাঙ্গাইলের তক্তারচালা এলাকায় এসব সার পাচারের চেষ্টা করা হচ্ছিল।তাঁরা টের পেয়ে সার ভর্তি গাড়ি আটক করে।
পিকআপ চালক নুরুল ইসলাম বলেন, “আমাকে নিজ মাওনা বাজারের আফির উদ্দিন বলেন আমার একটা ট্রিপ মেরে দিতে পারবে তক্তার চালা। আমি রাজি হলে আমার গাড়িতে ৮০ বস্তা সার তুলে দেয়। আর বলে তুমি যেতে থাকো আমরা আসতেছি।পরে স্থানীয় লোকজন আমার গাড়ি সহ আমাকে এখানে আটক করে।” পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে চালক পালিয়ে যায়।
শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য ও ২নং গাজীপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আবুবকর সিদ্দিক বলেন, স্থানীয় কৃষকদের জন্য কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে সরকারি সার পাচারের চেষ্টা হচ্ছিল। আমরা জনতার সহায়তায় গাড়িটি আটক করে পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন বলেন, “সার ও পিকআপ জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা ঘটনাস্থল পরিদর্শন করেন রাতেই। তিনি বলেন, নিজ মাওনা বাজারে মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামের যে বিএডিসি ডিলার রয়েছে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর