1. admin@dailyjamunasongbad.com : admin :
গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

মোঃসুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

গাজীপুরে প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমসাময়িক নানা বিষয় তুলে ধরেন অংশগ্রহণকারী সাংবাদিকরা। তারা আইন-শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, নির্বাচনকালীন নিরাপত্তা ও বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, গাজীপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সামনে নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ কাজে গণমাধ্যমের সহযোগিতায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি মন্তব্য করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম। গাজীপুর জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সভায় অংশ নেন।

এ জাতীয় আরও খবর