1. admin@dailyjamunasongbad.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্সের পর্দা উঠলো - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্সের পর্দা উঠলো

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্যা আর্ট অব সোসাল চেইঞ্জ শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। কনফারেন্সে ভারত, মালেশিয়াসহ দেশ বিদেশের বরেণ্য শিক্ষবিদ ও গবেষকগণ অংশগ্রহণ করেন ১৬ জুন শুক্রবার সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সের প্রথম অধিবেশনের শুভ উদ্বোধন করেন প্রফেসর ড. শাহ্ আজম, উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. পবিত্র সরকার, সাবেক উপাচার্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, ভারত এবং প্রফেসর ড. সুজিত কুমার বসু, সাবেক উপাচার্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ভারত। কনফারেন্সের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। তিনি বলেন, দেশ-বিদেশের দুই শতাধিক গবেষকের অংশগ্রহণে তিনদিন ব্যাপী এই কনফারেন্স আয়োজন করতে পেরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আনন্দিত। গবেষণা জাতীয় উন্নয়নের একটি সোপান। গবেষণাকে আলোর সামনে আনতে কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কনফারেন্স আগত অতিথি, শিক্ষক, গবেষক, ডেলিগেট এবং কনফারেন্স আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের দ্বিতীয় দিনে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. পবিত্র সরকার, সাবেক উপাচার্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, ড. নরিজা বিনতে মোস্তামিল, অধ্যাপক, মালায়া বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া ও রেজওয়ানা চৌধুরী বন্যা (ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন) রবীন্দ্র সংগীত বিশেষজ্ঞ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।উদ্বোধনী অধিবেশন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের লেকচার থিয়েটার, সংগীত বিভাগের মিউজিক স্টুডিও এবং সীমান্ত কনভেনশন সেন্টারে টেকনিক্যাল সেশনগুলো পরিচালিত হয়। সেখানে দেশ-বিদেশের গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করেন।

এ জাতীয় আরও খবর