1. admin@dailyjamunasongbad.com : admin :
গোবিন্দগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ লাখ টাকা জরিমানা - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

গোবিন্দগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

দৈনিক যমুনা সংবাদ
  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিবেশ সুরক্ষায় কঠোর পদক্ষেপের অংশ হিসেবে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে পরিচালিত উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মেসার্স উৎস এন্টারপ্রাইজ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক মেসার্স উৎস এন্টারপ্রাইজ ইটভাটার সত্ত্বাধিকারী আবু তালেব মন্ডলকে দুই লাখ টাকা জরিমানা ধার্য্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।

উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক শের আলম।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার জানান,পরিবেশ সুরক্ষায় গাইবান্ধা জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

এ জাতীয় আরও খবর