1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে লাশবাহী ও ট্রাকের সংঘর্ষ আহত -২ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে লাশবাহী ও ট্রাকের সংঘর্ষ আহত -২

শ্যামল হালদার, রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

মৃত স্বজনের লাশ নিয়ে শেষবারের মতো বাড়ির পথে ফিরছিল একটি পরিবার। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেই যাত্রা রূপ নেয় আরেকটি মর্মান্তিক ঘটনায়। ঢাকা–বগুড়া মহাসড়কে লাশবাহী একটি গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে লাশবাহী গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ২৭ ডিসেম্বর বিকেলে রায়গঞ্জ উপজেলার হানিফ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে আসে। মুহূর্তের মধ্যে মহাসড়কে সৃষ্টি হয় আতঙ্ক ও বিশৃঙ্খলা। দুর্ঘটনাকবলিত লাশবাহী গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা লাশ বহনের দৃশ্য ও রক্তাক্ত চালককে দেখে অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি।

স্থানীয়রা জানান, আহত চালক যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। দ্রুত স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সদস্যরা উদ্ধার কাজে এগিয়ে আসেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, লাশবাহী গাড়ির চালকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হাইওয়ে পুলিশের ওসি ইসমাঈল হোসেন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা–বগুড়া মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীর

এ জাতীয় আরও খবর