1. admin@dailyjamunasongbad.com : admin :
শ্রীপুর মাওনা চৌরাস্তা থেকে এমসি বাজার কি তবে বিদেশের পথ? - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

শ্রীপুর মাওনা চৌরাস্তা থেকে এমসি বাজার কি তবে বিদেশের পথ?

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

গতকাল শুক্রবার। ছুটির দিনে রাস্তা ফাঁকা থাকার কথা, মানুষের মনে শান্তি থাকার কথা। কিন্তু মাওনা চৌরাস্তা থেকে এমসি বাজার পর্যন্ত ৫ মিনিটের এই পথটি আজ হঠাৎ করেই যেন এক রহস্যময় গোলকধাঁধায় পরিণত হয়েছে!
সাধারণত যে পথের ভাড়া ১০ টাকা, আজ সেই পথ পাড়ি দিতে পকেট থেকে খসছে ২০ টাকা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। সিএনজিওয়ালারা যে ডাবল ভাড়ার সংস্কৃতি চালু করেছিল, আজ বাসের কন্ডাক্টররাও সেই একই পথে হাঁটছেন।
আজকের অভিজ্ঞতা ছিল ঠিক এরকম বাসে উঠতে গেলাম, কন্ডাক্টর সরাসরি জানিয়ে দিলেন এমসি বাজার গেলে ২০ টাকা দিতে হবে। আমি অবাক হয়ে তাকাতেই উত্তর এলো উঠলে উঠেন, না উঠলে নাই!
সকাল থেকে দুপুর মুহূর্তের ব্যবধানে ১০ টাকার ভাড়া ২০ টাকা হয়ে যাচ্ছে, অথচ কোনো প্রজ্ঞাপন নেই, কোনো জ্বালানি তেলের দাম বাড়েনি।
সবচেয়ে বড় কথা হলো এই প্রকাশ্যে ডাকাতি দেখার কি কেউ নেই? মাওনা থেকে ভালুকাগামী প্রতিটি বাস এখন যেন একেকটি ম্যাজিক বক্স। আপনি কোথায় নামবেন সেটা বড় কথা নয়, আপনার পকেট থেকে কত টাকা খসানো যাবে সেটাই আসল। এই ভোগান্তি নিয়ে কথা না বললে, আগামীকাল হয়তো ১০ টাকার ভাড়া ৩০ টাকা হতেও সময় লাগবে না।

এ জাতীয় আরও খবর