1. admin@dailyjamunasongbad.com : admin :
রায়গঞ্জে জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৮ জন আহত - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৮ জন আহত

শ্যামল হালদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাযায়,উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের শ্যামনাইদূর্গাপুর গ্রামের বিরোধপূর্ন ৩০ শতক জমি নিয়ে নূরুল ইসলাম সন্দেশ গংদের সাথে একই গ্রামের শিক্ষক আয়নুল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও হামলা মামলা চলে আসছিলো। এরই এক পর্যায় গতকাল বুধবার বেলা ১২ টায় উক্ত বিরোধপূর্ন জমি দখল নিতে আসে স্থানীয় আ: লীগ নেতা নূরুল ইসলাম সন্দেশ গংরা। এসময় শিক্ষক আয়নুল হোসেন বাঁধা দিতে গেলে তাদের ৭/৮ জনের সংঘবদ্ধদল দেশীঅস্ত্র লাঠি বাঁশ বাটাম নিয়ে এলোপাথারি আঘাত করলে শিক্ষক আয়নুল হোসেন (৬০), হারুনর রশিদ (৫৫), আব্দুল হাকিম (৪২), নারর্গিস সুলতানা (৪০), হাফিজুর রহমান (৩৮), জাকারিয়া হোসেন (৩৯), নাজমুল হোসেন (৩০),জয়নাল আবেদীন (৫০) প্রমুখ। এদের মধ্যে শিক্ষক আয়নুল হোসেন ও হারুনর রশিদের অবস্থা আংশকাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। #

এ জাতীয় আরও খবর