1. admin@dailyjamunasongbad.com : admin :
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের প্রার্থীসহ ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ - দৈনিক যমুনা সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফের সফলতা গল্প তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৭৮ জনের প্রাণহনি দুর্গা নারায়নপুর পুটিয়া গ্রামে ১৬০০ ফুট পাকা রাস্তাবিহীন চলছে জনদুর্ভোগ সাতপুঠিয়া যুব সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ বুড়িমারী স্থলবন্দরে টানা ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম শ্রীপুরে পূর্ণ বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন,সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বাঁধা দিলো বিজিবি ‎ কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের প্রার্থীসহ ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ

এস,এম মোস্তাফিজুর রহমান আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা
  • প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার প্রার্থীদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

এতে চার আসনে বিএনপি জামায়াতের প্রার্থীসহ ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে,
৯ জনের বাতিল এবং একজনের স্থগিত রাখা হয়েছে।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবর রহমান-এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল পাওয়ায় আবেদন নাকচ করা হয়।
বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব-এর মনোনয়নপত্র সাময়িক স্থগিত রাখা হলেও পরে তা বৈধ ঘোষণা করা হয়।

সাতক্ষীরা-২ আসন থেকে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির (রুহুল আমীন হাওলাদার গ্রুপ) প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন-এর দলীয় মনোনয়নপত্র সঠিক না থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে।

সাতক্ষীরা-৩ আসন থেকে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র এম এ আসাফউদ্দৌলা খান,স্বতন্ত্র মো শহিদুল আলমসহ তিন জনের মনোনয়নপত্র বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো.ওয়েজ কুরনির মনোনয়নপত্র স্থাগিত রাখা হয়। বৈধ প্রাথীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, বিএনপি’র কাজী আলাউদ্দীন এবং জাতীয় পার্টির মো. আলিপ হোসেন।

সাতক্ষীরা-৪ আসনের বৈধ প্রার্থীরা হলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মো. মনিরুজ্জামান,জাতীয় পার্টির মো. আব্দুর রশিদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এস এম মোস্তফা আল মামুন। তিন মনোনয়নপত্র বাতিলহয় গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা,ও স্বতন্ত্র মো.আব্দুল ওয়াহেদের।
সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর